বাংলাদেশ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশের ন্যায় চাঁদপুরেও ট্রাক্টর চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্তক্রমে পুলিশ সুপার মোঃ আমির জাফরের নির্দেশে গতকাল বৃহস্পতিবার চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাগাদী ও হরিণা থেকে ৪ টি ট্রাক্টর আটক করেছে।
জানা যায়,চাঁদপুর জেলার আন্তঃজেলা, আন্তঃউপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পাকা সড়কে দানব যান ট্্রাক্টরে মালামাল পরিবহন করা হয়। এসব ট্রাক্টরের মাটি কাটার বড় চাকার আঘাতে সড়কগুলো ভেঙ্গে পড়ে। সড়কগুলো দ্রুত ব্যাবহার অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে গ্রাম পর্যায়ের পাকা সড়কগুলো দিয়ে বিভিন্ন ইট ভাটা থেকে ট্রাক্টর দিয়ে ইট পরিবহন করা হয়। ইট,বালু ও মাটি পরিবহকারী ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চালাতে গিয়ে প্র্য়াই দুর্ঘটনা ঘটে। চাঁদপুরে ট্রাক্টর বেপরোয়া চলাচলের সময় বিভিন্ন যানবাহনের সংঘর্ষে এ পর্যন্ত অনেক লোক হতাহত হয়েছে।
জেলা আইন শৃ্খংলা সভায় বেশ কয়েকবার ট্রাক্টর চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ট্রাক্টরের মালিক পক্ষ সিদ্ধান্ত না মেনে তাদের ট্রাক্টর চলাচল অব্যাহত রাখে। পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেয়ায় ট্রাক্টর চলাচল বন্ধ হয়নি। অবশেষে পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক হামিদুল, খালেকুজ্জামান, সহকারী পরিদর্শক নন্দন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সদর উপজেলার বাগাদী ও হরিণা এলাকায় অভিযান চালায়। এসময় ৪ টি ট্রাক্টর আটক করে ২ টি পুলিশ লাইনে ও ২ টি থানায় নিয়ে আসে। চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আঃ কাইয়ুম জানায়,পরিবহন মন্ত্রণালয় ও মাসিক আইনশৃংখলা সভার সিদ্ধন্তক্রমে অভিযান চালিয়ে এ ট্রাক্টরগুলো আটক করা হয়েছে। এ অভিযান অব্য্হাত থাকবে। এদিকে আটককৃত ট্রাক্টরগুলো ছাড়িয়ে নেয়ার জন্য মালিক পক্ষকে থানায় এসে তদবির করতে দেখা যায়।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

