স্টাফ রিপোর্টার: সুজাতপুর ডিগ্রি কলেজে নবীণ বরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নত জাতি গঠনে আধুনিক শিক্ষার কোন বিকল্প নেই। তাই বর্তমান আওয়ামীলীগ সরকার আধুনিক ও ডিজিটাল শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করছে।
সাজেদুল হাসান বাবু (বাতেন) আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল শিক্ষিত ও উন্নত বাঙালী জাতি গঠন করা। বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক প্রসারিত করছেন। তাছাড়া বিনামূল্যে বই বিতরন, উপবৃত্তি প্রদান, তথ্য প্রযুক্তি শিক্ষা চালু করেছেন। এর ধারাবাহিকতায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমার বড় ভাই এমএ ওয়াদুদ এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সুজাতপুর কলেজ আজ ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়েছে। এজন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। তিনি নবীনদের নিয়মিত কলেজে আসার আহ্বান জানান এবং মন দিয়ে লেখাপড়া করে উন্নত জাতি গঠনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অধ্যক্ষ মো. মাসুদ পারভেজ সভাপতিত্ব প্রভাষক শেফালী বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুজাতপুর নেছারিয়া উবির প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, সমাজসেবক আব্দুল হাই মিয়াজী, সমাজসেবক আঃ মতিন চৌধুরী, সহকারি অধ্যক্ষ শুভ্রত দাশ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন তাছলিমা আক্তার। অধ্যক্ষ মোঃ মাসুদ পারভেজ, সমাজসেবক আব্দুল হাই মিয়াজী, সমাজসেবক আঃ মতিন চৌধুরী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এমএ ওয়াদুদ এর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ছাত্র মোঃ রিয়াজ। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোফাজ্জল হোসেন মেম্বার, শিক্ষানুরাগী আবু হানিফ দর্জি, আঃ কাদির, সহকারি অধ্যাপক মোরশেদ আলম, প্রভাষক মোঃ আতাউল্লাহসহ সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
