
সুমাইয়া আকতার এস এস সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে
সুমাইয়া আকতার এ বছর এস এস সি পরীক্ষায় মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষকদের ও তার পিতামাতার অবদান স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সুমাইয়া আকতার মাথাভাঙ্গা গ্রামের সরকার বাড়ির মরহুম শরিফ উল্লাহ সরকার ও মরহম ওয়ালীউল্লাহ সরকারের দৌহিত্র, তার পিতা জনাব গোলাম মোস্তফা সরকার ও মাতা শামছুন্নাহার রেখা। তাছাড়া সে ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন দানেশ এর ভাগনি ও বড়হলদিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আবদুল লতিফ প্রধান এর শ্যালিকা। উল্লেখ্য যে সুমাইয়া আক্তার ইতোপূর্বে প্রাথমিক সমাপনী ও জে এস সি উভয় পরীক্ষাতেই ট্যালেন্টপুল বৃত্তি সহ গোল্ডেন জিপিএ ফাইভ অর্জন করেছিল। তার ভবিষ্যত উচ্চ শিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশী। একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে দেশ ও জনগনের সেবা করাই তার জীবনের লক্ষ্য।
