হাসানুজ্জামান, চাঁদপুর প্রতিনিধিঃ ১৮ দলীয় জোট ঘোষিত দ্বিতীয় দফা অবরোধের সময় অবরোধকারীরা চাঁদপুর-লাকসাম রেলপথের মেহার ষ্টেশন সংলগ্নে স্লিপার তুলে ফেলে। তখন ভোর সাড়ে ৫টা, এসময় ওই এলাকার তাজুল ইসলাম নাম এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় চাঁদপুর থেকে চট্রগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে লাল কাপড় তুলে ওই ট্রেন থামিয়ে সরকারী সম্পত্তি ও সহস্রাধিক যাত্রীর প্রাণ রক্ষায় সহায়তা করেন তিনি। যে কারনে তিনি রেল মন্ত্রণালয় থেকে পুরস্কৃত হন। তাঁরই পিতা ঢুশুয়া গ্রামের মৃত রউশন আলীর পুত্র মহব্বত আলী (৯৫) গতকাল ভোরে চাঁদপুর থেকে লাকসামগামী একটি ইঞ্চিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ি নামক স্থানে ঘটে। এলাকাবাসী বলাবলি করছিলো যে তাজুল সহস্রাধিক যাত্রীর প্রাণ বাঁচাতে সহযোগিতা করেছেন-তাঁর পিতাই একই স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত হন। বিষয়টি বড়ই ভাববার- এমন মন্তব্যও করেন তারা। রেলওয়ে নীতিমালার অনূকুলে ওই দিনই সকল ছাড়পত্রের মাধ্যমে নামাজের জানাজা শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

