অপহৃতা সুচির মা আছমা আক্তার পরদিন মতলব উত্তর থানায় এবং গত ৯ মার্চ চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মোহনপুর গ্রামের ফারুক মিজির মেয়ে হ্যাপী আক্তার পাশাকে আসামী করে মামলা দায়ের করেন। মতলব উত্তর থানার এসআই নুর মিয়া মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃতা সামিয়া জাহান সূচির অবস্থান নিশ্চিত হয়ে গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় মুন্সিগঞ্জ শহর থেকে উদ্বার এবং নারী পাচারকারী হ্যাপিকে আটক করেন। মতলব উত্তর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুচি ও অপহরণকারী হ্যাপিকে মুন্সিগঞ্জ থেকে গতকাল বুধবার মতলব উত্তর থানায় নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার চাঁদপুর আদালতে তারা জবানবন্দি প্রদান করবেন।

