
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের সুপরিচিত আবুলের দোকানের সত্ত্বাধিকারী আবুল হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
তার পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে তার নিজ দোকান খুলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে শহরের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি দুপুর ১টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ছেলে, দু’মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গতকাল বাদ এশা তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
