স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের মিশন রোড এলাকা থেকে স্ত্রীকে পিটিয়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে ফেলায় পুলিশ মাদকাসক্ত স্বামী টিপু খান ওরফে টিক্কা খানকে আটক করেছে। গতকাল মঙ্গল বার সকালে তাকে চাঁদপুর মডেল থানার এস আই খালেকুজ্জামান তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তিতে তাকে কোর্টে প্রেরণ করে। জানাযায়, গত প্রায় আড়াই বছর পূর্বে জামালের সাথে শহরের মিশন রোড এলাকার জনৈক হত দরিদ্র পরিবারের একটি মেয়েকে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে বিয়ে করে । বিয়ের পর থেকেই টিক্কা খান তার স্ত্রীর উপরে অত্যাচার করতে থাকে। গত দেড় মাস পুর্বে তাদের সংসারে একটি সন্তান জন্ম গ্রহন করে। টিক্কা খানের স্ত্রীর পারিবারিক সুত্রে জানাযায়,গত রবিবার সকালে তার স্ত্রীর সাথে মায়ের বাসায় যাওয়া নিয়ে সামান্য বাক বিতন্ডা হলে টিক্কা খান তার স্ত্রীকে বেদম প্রহার করে তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে অপারেশনের জায়গায় সজোরে লাত্থি মারলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়দের সহযোগিতায় চাঁদপুর সরকারি জেনালের হাসপাতালে ভর্তি হয়। পরবর্তিতে টিক্কা খানের বিরুদ্ধে তার স্ত্রীর পরিবার চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ টিক্কা খানকে আটক করে কোর্টে প্রেরণ করে। এ ছাড়াও টিক্কা খানের বিরুদ্ধে মাদক বিক্রয় ও সেবনের দায়ে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানাযায়।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
