মতলব দক্ষিন উপজেলার নারায়নপুরে স্ত্রীর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে রুবেল (২৫) নামে এক যুবক। আজ রবিবার সকাল ১১টায় নিজ বাড়ীতে বিষপান করে চটপট করার সময় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করার পর তার মা সাজেদা বেগম ও স্বজনরা আহজারি করতে থাকে। জানাযায়, নারায়নপুরের খিলাতলী মান্দার বাড়ীর আবু তাহেরের মেয়ে আমেনা বেগমের সাথে ১ বছর পূর্বে বালিকাপুরের মৃত বাচ্চু ডাক্তারের ছেলে রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারের অভাব অনটনের কারণে রুবেল মানসিক সমস্যা দেখা দেয়। ঘটনার দিন সকালে স্ত্রী আমেনা বেগম তার সাথে সংসার করবে না বলে সাব জানিয়ে দেয়। এই কথা শুনার পর রুবেল বাজার থেকে কীটনাশক এনে বাড়িতে এসে পান করে। এই সময় চটপট করতে করতে মাটিতে লুটে পড়ে। তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর শুনে মডেল থানা পুলিশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

