মিজানুর রহমান রানা
স্বামীর সঙ্গে অভিমানে ২০টি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক গৃহিনী। পরে তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে বাজে আচরণের জন্যে তাকে হাসপাতাল থেকে বহিস্কার করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
জানা যায়, চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার মামুন মিজির স্ত্রী কানিজ ফাতেমা (৩০) পরকীয়ায় আসক্ত ছিলো। বিষয়টি জানতে পেরে তার স্বামী ও পরিবারের লোকজন তাকে বুঝাতে ব্যর্থ হয়। এক পর্যায়ে পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হলে স্বামী ও তার পরিবারের সদস্যদের সাথে অভিমান করে কানিজ ফাতেমা সীমাতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে ঘুমের দেশে চলে গেলে তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্যে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার কিছুটা উন্নতি হয়।
হাসপাতালে কানিজ ফাতেমার পাশের সিটের অন্য রোগিনীরা জানায়, এ সময় কানিজ ফাতেমা কিছুটা জ্ঞান ফিরে পেয়ে তার নাক দিয়ে পেটে ঢোকানো পাকস্থলি পরিষ্কারের জন্যে স্যালাইন সেটটি খুলে ফেলে দেয়। কর্তব্যরত ডাক্তার তাকে জিজ্ঞেস ও এ ব্যাপারে বারণ করলে কানিজ ফাতেমা ক্ষিপ্ত হয়ে ডাক্তারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। পরে তাকে কর্তব্যরত ডাক্তার নোমান হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেন।
শিরোনাম:
শনিবার , ৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

