
স্টাফ রিপোর্টার ॥
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন ও গভেষনা সম্পাদক, বাংলাদেশ কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি সাংবাদিক মোঃ হাছানুজ্জামান ও তার ছেলে মোঃ আহসানুজ্জামান সড়ক দূর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে চাঁদপুর দি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।
জানা যায়, কুমিল্লা রোডস্থ ঘোষের হাটের পূর্ব মাথায় গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার সময় এ দূর্ঘটনা শিকার হন। তিনি শাহরাস্তি থেকে মোটরসাইকেল যোগে তার ছেলে আহসানুজ্জামানকে বিটাকের প্রশিক্ষনে যোগদানের জন্য নিয়ে আসার সময় “চাঁদপুর থ- ১৪৮২” নম্বরের একটি সিএনজি চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষের হাট এলাকায় দাঁড়ানো অবস্থা থেকে অসতর্ক মূলক ভাবে হঠাৎ করে চালু করে মোড় দিলে মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ বাঁধে। সাথে সাথে সাংবাধিক হাছানুজ্জামান ও তার ছেলে মোটরসাইকেল থেকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাময়িক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তিনি সরকারি হাসপাতাল থেকে ব্যবস্থাপত্র নিয়ে বর্তমানে চাঁদপুর দি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। উক্ত সিএনজিটি বর্তমানে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ স্বপন মাহমুদের জিম্মায় এলাকাবাসী রেখে দেয়। উক্ত গঠনাটি চাঁদপুর মডেল থানাকে অবহিত করা হয়।
গাংবাদিক হাছানুুজ্জামানের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা কার্যকরী সভাপতি মাও. সাইফুল্যাহ, সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবুল, মহামায়া আঞ্চলিক শ্রমীক কমিটির সভাপতি মোঃ ফখরুল আলম সুমন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক পেয়ার আলী, ইউপি সদস্য শফিক তালুকদার প্রমুখ।
