স্টাফ রিপোর্টার
গতকাল রোববার সকালে হরতাল সমর্থনে চাঁদপুর শহরে মিছিল করেছে সম্মিলিত ইসলামী জোট। পবিত্র হজ্ব ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে এ হরতাল আহ্বান করা হয়। গত ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী জোটের মহাসচিব জাফরুল্লাহ খান রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিলেন। গতকাল চাঁদপুরে হরতাল সমর্থনে শুধু একটি মিছিল বের করা হয়। জোটের কয়েকজন নেতা-কর্মী সকাল সোয়া ১০টায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি কিছু দূর যাওয়ার পর পুলিশ দেখে মিছিলকাররিা দ্রুত চলে যায়। হরতালের সময় দুপুর পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল না করলেও সিএনজি স্কুটার, অটোরিক্সা ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। এছাড়া দোকানপাট খোলা ছিলো।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
