
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট সংলগ্ন গাড়ী পার্কিং ইয়াডটিতে গত কয়েকদিন যাবত বৈরী আবহাওয়ায় প্রচন্ড বাতাসের কারণে ধুলো বালুতে জনজীবনে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও স্থানীয় বাসীন্দারা।
চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটটি দেশের দক্ষিণ পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রায় ২০ টি জেলার অন্যতম প্রধান যাতায়াতের সড়ক। প্রতিনিয়ত হরিণা ফেরীঘাটে শত শত যানবাহন চলাচল করে। দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে চলাচলরত ট্টাক, কভার্ড ভ্যান, পিকআপ, মাইক্রো বাস ও গণপরিবহন সহ বিভিন্ন যানবাহন গুলো ফেরিঘাট সংলগ্ন সড়কে ফেরির জন্য অপেক্ষা করতে দেখাযায়।
অপরদিকে গাড়ি পার্কিং ইয়ার্ডে এবং আগত যানবাহনগুলো যখন সড়ক ও মাঠে চলাচল করে। তখন ওই এলাকা যেন ধুলোর কুয়াশায় ঢেকে যায়। যানবাহনগুলোর গতিতে ফেরিঘাট সড়ক এবং মাঠের সমস্ত ধুলোবালি উড়ে ওই এলাকা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, একই মাঠে হরিনা নৌ-পুলিশ ফাঁড়িটি থাকায় সেখানে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ যেন এক বোবা মূর্তির মত এই মহা দুর্ভোগকে মেনে নেয়া।
গাড়ি চলাচলের সময় ধুলো-বালিকে তো আর দাবিয়ে রাখা যায়না। তাই নীরবেই প্রতিনিয়ত মুখ বুজে এই চরম দূর্ভোগ মেনে নিচ্ছেন স্থানীয় এলাকার লোকজনসহ হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
তবে স্থানীয়দের অভিমত কর্তৃপক্ষ যদি গাড়ি পার্কিংয়ের মাঠটি পিজঢালাই দিয়ে কার্পেটিং করে স্থায়ী ব্যবস্থা নেন, তাহলে হয়তো তারা এমন দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
