চাঁদপুরের হাইমচরে অবৈধভাবে জাটকা নিধন অপরাধে পুলিশ ও কোস্টগার্ডের হাতে আটক ২৪ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ২২ মার্চ রোববার দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২২জন জেলেকে দেড়মাস করে সশ্রম কারাদ- ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিন সাজা এবং অপ্রাপ্ত বয়স্ক ২ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদেশ দেন।
গত ২১ মার্চ শনিবার রাতে হাইমচরের জালিয়ার চর এলাকায় জাটকা বিক্রি নিষেধ করায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে ১৫ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করে জাটকা বিক্রেতা ও জাটকা জেলেরা। এঘটনায় পুলিশ ও কোস্টগার্ড মেঘনায় অভিযান চালিয়ে ৩২জন জেলে, জাল, ২শ’ কেজি জাটকা, ৫টি নৌকা আটক করে। এদের মধ্যে ১৪ জনকে ভ্রম্যমান আদালত জেল জরিমানা করে। বাকী ৮জনকে হামলায় জড়িত অভিযোগে আটক করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
