
হাইমচর (চাঁদপুর) সংবাদদাতা: হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ছোটলক্ষীপুর গ্রামে প্রবাসী মোঃ মান্নান গাজীর স্ত্রী গৃহবধু মিশু বেগম (২৪) তালাবদ্ধ ঘরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানাগেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে হাইমচর উপজেলার ছোটলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিশুর স্বামী প্রবাসী আঃ মান্নান গাজী সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে মিশুকে তার স্বামী মানসিকভাবে নির্যাতন করে আসছেন। পারিবারিক নির্যাতন সহ্য না করতে না পেরে মৃত্যু পথ বেচে নিয়েছেন এমন অভিযোগ ওই গৃহবধুর পরিবারের।
এই বিষয়ে নিহত মিশুর মা সাংবাদিকদেরকে বলেন, মিশু সকালে ফোন দিয়ে বলেছে বাবার বাড়ীতে যাবেন। মিশুর স্বামী তাকে খাওয়ার টাকা দিবেন আর তাই বাপের বাড়িতে আসার জন্য বলে। কিন্তু তার মা তাকে শ্বশুড় বাড়িতে থাকার জন্য বুঝিয়ে বলেন। তার কিছুক্ষন পর মৃত্যুর সংবাদ পায়।
এদিকে হাইমচর থানা অফিসার ইনচার্জ তদন্ত সুব্রত কুমার সরকারের নেতৃত্বে পুলিশ মিশুর ঝুলন্ত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
