শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব উপলক্ষে শহরের পুরান আদালত পাড়াস্ত অযাচক আশ্রমে ২দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন শুরু হয় সকাল ৮টায় নবীনযুগের নববেদ শ্রীশ্রীঅখন্ড সংহিতা পাঠের মধ্য দিয়ে । গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় অখন্ডমন্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মো-দিবসের বিশেষ সমবেত উপাসনা। হাজারো ভক্তের পদচারনায় মুখরিত হয়ে যায় মন্দির প্রাঙ্গণ। সকাল ১১টায় হরিওঁ কীর্ত্তন সহযোগে নগর পরিক্রন করে ভক্তবৃন্দ। আদালত পাড়াস্ত মন্দির প্রাঙ্গণ থেকে হরিওঁ কীর্ত্তণ সহকারে হাজারো ভক্ত শহরের প্রধান প্রধান সড়র প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে পরিক্রমন শেষ হয়। দুপুর ১২টা হতে বিকাল ৩টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ। দুপুর ১টা ৩০ মিনিটে যৌগিক আসন-মুদ্র প্রদর্শনী, পরিবেশনায় অযাচক আশ্রম ও বাংলাদেশ অখন্ড সংগঠনের কর্মীবৃন্দ। বিকেল ৪টায় ‘দেশ গঠনে চরিত্রগঠন আন্দেলনের ভূমিকা’ শীর্ষক ধর্মীয় আলোচনা সভা। চাঁদপুর অযাচক আশ্রমের কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডাঃ যুগল ব্রহ্মচারী মহারাজের সভাপতিত্বে ও চাঁদপুর অযাচক আশ্রমের মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, ভারতের ত্রিপুরা রাজ্যের বাবা আহ্মেদ কর পুরষ্করাপ্রাপ্ত সাহিত্য ও গবেষক সুজিত ভৌমিক, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রনজিত কুমার বনিক, কেন্দ্রীয় আওয়ামীর লীগের সহ-সাধারণ সম্পাদক নারায়ন দেবনাথ, বাংলাদেশ অখন্ড সংগঠনের সভাপতি শীতল চন্দ্র রায়, উপদেষ্টা তরুন গোপাল মজুমদার,সনাক সভাপতি কাজী শাহাদাত, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টা ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি সন্তোষ দাস, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, শ্রীশ্রী কালীমাতা মন্দিরের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, লেখক ও সাহিত্যিক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। রাত ৮টায় সমবেত শান্তিবাচনের মাধ্যমে উৎসবের সমাপন।
শিরোনাম:
আরও সংবাদ
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

