
চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে হাজীগঞ্জ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার তারাপাল্লা গ্রামের মজিদ বেপারী বাড়ী থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম হাজিগঞ্জ থানাধীন তারাপল্লা গ্রামের মজিদ বেপারী বাড়িস্থ আসামি নিজ দখলীয় বসতঘর ও দেহ তল্লাশি করে আসামি মোহাম্মদ আলী (৩৫) পিতা মৃত আব্দুল আজিজ,মাতা-হাজেরা বেগমকে ৪৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/
