মুন্নীকে অপহরণকারী আটককৃত মহিলা সুমি।
প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শিশু মুন্নী অপহরণের ৫ মাস পর রবিবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গত বছরের ৮ নভেম্বর ২ নং বাকিলা ইউনিয়নের ৫ মাস আগে জেসমিন আক্তার মুন্নীকে উপজেলার ছয়ছিলা প্রাথমিক বিদ্যালয় থেকে ডেকে নিয়ে যায় অপহরণকারী চক্রের মহিলা সদস্য। সে প্রথম শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় মুন্নীর বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং ০৮। পুলিশ মামলাটি বিভিন্ন ভাবে তদন্ত করে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে সিলেট থেকে সুমি বেগম নামে একজনকে আটক করে। একই মামলায় সুমির শাশুড়ি আয়শা বেগমকেও আটক করে পুলিশ। আটকৃতরা মুন্নীকে অপহরণের কথা স্বীকার করে।
পুলিশ জানায়, সুমিই মুলত ঘটনার দিন স্কুল থেকে মুন্নিকে অপহরণ করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবদুল মান্নান জানান, মুন্নীকে গাজিপুর জেলার চাঁদনী চৌরাস্তা এলাকায় সুজনের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। সুজন কয়েক দিন পূর্বে মুন্নীকে ওই এলাকায় পায়। মুন্নীর দেয়া ঠিকানা মতো সুজন তাকে রবিবার রাতে থানা পুলিশের মাধ্যমে তার বাবা আনোয়ার হোসেনের কাছে পৌঁছে দেয়।
তিনি আরও জানান, মুন্নীর অপহরণকারী সুমী অপহরণ চক্রের সক্রিয় সদস্য। সে মুন্নি কে অপহরণ করে পাচার করতে চেয়েছিল। সুমিকে গ্রেফতারের সময় মুন্নীকে কৌশলে সরিয়ে ফেলে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহআলম জানান, উদ্ধারকৃত মুন্নীকে আজ সোমবার সাক্ষী নিতে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।

