চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রের ভোটগ্রহণ শেষে আওয়ামীলীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার
বিকেলে ভোট গ্রহণ শেষে উপজেলা সহকারী রিটার্নীং কর্মকর্তা হোসনা আফরোজা ফলাফল ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলায় স্থগিত দুই কেন্দ্রসহ ৭৯ কেন্দ্রে ঘোষতি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আঃ রশিদ মজুমদার আনারস প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১’শ ৯৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্ধন্দি বিএনপি সমর্থতি অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৭’শ ২০ ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৩ হাজার ৫শ ৬০ ভোটে আঃ রশিদ মজুমদার এগিয়ে ছিলেন। স্থগিত দুই কেন্দ্রের ভোটসহ আনারস প্রতীকে আঃ রশিদ মজুমদার ৬ হাজার ৪’শ ৭৪ ভোটে বিজয়ী হয়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থগিত দুই কেন্দ্রসহ ৭৯ কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত কলস প্রতীকে পারভিন ইসলাম পেয়েছেন ৫২ হাজার ৯শ ৪৩ ভোট। প্রজাপতি প্রতীকে এগিয়ে থাকা বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি পেয়েছেন ৫১ হাজার ১’শ ৯৮ভোট। এখানে রাবেয়া আক্তার ১হাজার ১শ ৯৫ ভোটে এগিয়ে থাকলেও স্থগিত দুই কেন্দ্রে ৩ হাজার ৫’শ ৮২ ভোট পায় আওয়ামী সমর্থিত প্রার্থী পারভীন ইসলাম। ফলে কলস প্রতীকে পারভীন ইসলাম ১ হাজার ৭’শ ৪৫ ভোটে জয়ী হয়েছেন।
এর আগে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মোজাম্মেল হোসেন পরাণ বিজয়ী হয়।
স্থগিত দুই কেন্দ্রের ফলাফলঃ
মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ১১৫২ ভোট, দোয়াত কলম প্রতীকে ৩৭৩ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১১২৪ ভোট, প্রজাপতি প্রতীকে ৩৮৪ ভোট পেয়েছেন।
পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ২৩৮৩ ভোট, দোয়াত কলম প্রতীকে ২৪৮ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ২৪৮৫ ভোট, প্রজাপতি প্রতীকে ২৫৮ ভোট পেয়েছেন।
উল্লেখ গত ১৫ মার্চ সরকার দলীয় নেতাকর্মীরা কেন্দ্র দখল ও প্রিজাইর্ডি কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্থগিত হয় দু’টি কেন্দ্র।
শিরোনাম:
শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

