গতকাল শনিবার হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের বাখরপাড়া প-িত বাড়ির এক স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করার অভিযোগ এক ইভটিজারকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিন বিকেলে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম। সাজাপ্রাপ্ত এই বখাটে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের ফজলুল হকের ছেলে নজরুল ইসলাম (২৫)। আর মেয়েটি স্থানীয় বোরখাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
মেয়েটির মামা মানিক মিয়া জানান, বোনের জামাই প্রবাসে থাকার কারণে তাদের নিরাপত্তার কথা ভেবে বোন ভাগনিকে আমার কাছে নিয়ে আসি। ভাগনিকে স্থানীয় বোরখাল উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানোর পর থেকে বখাটে নজরুল বিদ্যালয়ে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করে আসছে। প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ভাগনিকে শুনিয়ে শুনিয়ে সে বাজে ভাষায় কথা বলতো। গত শনিবার ভাগনি বাড়ির পুকুরে গোসল করতে গেলে নজরুল পুকুরের পাশের বাগানে বসে থাকে। সর্বশেষ গতকাল শনিবার ভাগনির পেছনে পেছনে নজরুল আমাদের বাড়ি পর্যন্ত আসে। এর পরেই ভাগনিসহ বোন আমাকে ঘটনাটি জানালে আমি গিয়ে নজরুলের কাছে ঘটনা জানতে চাইলে উল্টো সে আমাকে হুমকি দিতে শুরু করে। এর পরই আমি আইনের দারস্থ হই।
গতকাল শনিবার বিকেলে হাজীগঞ্জ থানার এএসআই আঃ রাজ্জাক বাখরপাড়া এলাকাবাসীর হাত থেকে নজরুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
