স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ উপজেলায় এক’শ পিচ ইয়াবাসহ ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন ওরফে বোল্ডার আলমগীর (৪৮)কে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ ইয়াবাসহ আলমগীরকে উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা গ্রাম থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বোল্ডার আলমগীর তারাপাল্লা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। সে ওই গ্রামের তালুকদার বাড়ীর আতিক উল্ল্যা’র ছেলে।
থানার উপ-পরিদর্শক আনোয়ার কামাল হারুন জানান, গ্রেফতারকৃত আলমগীরের কাছে ১’শ পিচ ইয়াবা পাওয়া গেছে। তার ভাষ্যমতে, ‘ওই গ্রামের মাদক ব্যবসায়ী কবিরের কাছ থেকে ইয়ারা এনে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর তালুকদার ও জহিরকে দেয়ার কথা ছিল।’
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম এলএলবি।
