সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদদাতা
চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল (পূর্ব) ইউনিয়নের রায়চোঁ বাজারে কাবিখার প্রকল্প নিয়ে আওয়ামীলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। গতকাল দুপুর ১২ থেকে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ূন কবির, ছাত্রদলকর্মী মোঃ আলমগীর হোসেন, যুবদল নেতা শুকুর আলী, আলাউদ্দিন, ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন ও সাইফুল ইসলাম সহ অজ্ঞাত কয়েক জন। গুরুতর আহত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মিয়াজী ও ছাত্রদল কর্মী আলমগীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, বড়কূল (পূর্ব) ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক হইতে কোন্দ্রা দর্জি বাড়ি পর্যন্ত রাস্তার অসমাপ্ত কাজ নির্মানের জন্য উপজেলা পরিষদ সাড়ে ৯ টন চাউল বরাদ্ধ দেয়। গতকাল সকালে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ইউপি কার্যালয়ে যেয়ে ঐ বরাদ্ধ কেটে কোন্দ্রা মজুমদার বাড়ি থেকে বেপারী বাড়ি পর্যন্ত্ম রাস্ত্মার জন্য বরাদ্ধ দিতে বলে। এ নিয়ে ইউপি কার্যালয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবিরের সাথে নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পরে রায়চোঁ বাজারে থাকা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে ছাত্রদলের নেতা কর্মীদের সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১০ জন নেতা কর্মী আহত হয়।
এ প্রসঙ্গে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এমরান হোসেন বলেন, নুরুল ইসলামের দাবীকৃত রাস্ত্মার পাশ্বে মাটি না পাওয়ায় অতীতে উক্ত রাস্ত্মা থেকে সরকারি বরাদ্ধ ফেরত গেছে। যে রাস্ত্মাটির প্রকল্প কেটে তিনি তার রাস্ত্মাতে আনতে চেয়েছেন। সেটি আগেই জেলা প্রশাসকের কার্যলয় থেকে অনুমোদন পেয়েছে।
বড়কূল (পূর্ব) ইউপি চেয়ারম্যান মাওঃ আবু জাফর বলেন, ঘটনার সময় আমি ইউপি কার্যালয়ে ছিলাম না। হুমায়ূনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের কিছু উশৃঙ্খল নেতাকর্মী অতি উৎসাহিত হয়ে কবির হোসেনকে মারধর করে আহত করেছে।
ঘটনার স্থলে থাকা হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক সৈয়দ জাহিদুল হক জানান, ঘটনার স্থলে পুলিশ মোতায়ন থাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
