
প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালোচোঁ ইউনিয়নের কাপাইকাপ গ্রামে ছেলের সাথে অভিমান করে বিষপাণে বাবা আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৯ টায় কাপাইকাপ মিয়াজী বাড়ীর মৃত আবদুল গফুরের ছেলে সুরুজ মিজি (৬০) বিষপান করে। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় মারা যায়। হাজীগঞ্জ থানার এসআই মাহমুদ ঘটনাস্তালে গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে বড় ছেলে জসীমের সাথে বাগ-বিতন্ডা যাচ্ছে। ছেলের সাথে অভিমান করেই আত্মহত্যার পথ বেঁচে নেয় সরুজ মিজি। তার আরো দুই ছেলে সন্তান রয়েছে।
নিহতের ছেলে জসীম উদ্দিন বলেন, বাবা শুক্রবার সন্ধ্যায় মাকে মারধর করে তালাক দিয়েছেন। তারপর থেকে মা নিখোঁজ হয়। সকালে বাবা খালি পেটে বিষপান করে পরে হাসপাতালে নিয়ে আসি। জসীম আরো বলেন, বুধবার সকালে বাবা ৩ শতাংশ সম্পত্তি আমাকে বুঝে দিয়েছেন। ওইসব এলাকার ইউপি সদস্য ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
তার মা বাড়ী আছে বলে ইউপি সদস্য দেলোয়ার হোসেন নিশ্চিত করে বলেন, ৪ বছর আগে ছেলে জসীম উদ্দিন তার বাবার কাছ থেকে ৩ শতাংশ সম্পত্তি ক্রয় করে। ওই সম্পত্তি বুধবার দখল বুঝিয়ে দেয়া হয়েছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
