শাখাওয়াত হোসেন শামীম :
হাজীগঞ্জে জেএসসি পরীক্ষায় ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রী নকল করার সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন হাতে নাতে ধরে পেলেন। ঐ কক্ষে নকল করার অভিযোগে জান্নাতুল ফেরদাউস রোল নং ৫১৯৬৫৩, নামের ছাত্রীকে বহিস্কার ও ঐ কক্ষে ডিউটি শিক্ষক ৩জনকে অব্যাহতি দেওয়া হয়েছে দায়িত্ব থেকে।
এ বিষয়ে কেন্দ্র সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লেয়াকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে কক্ষ থেকে ছাত্রীকে বহিস্কার করা হয়েছে সে হলের তিনজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তিনি স্বার্থের জন্য অব্যাহতিপ্রাপ্ত ৩ শিক্ষকের নাম বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন পরবর্তী পরীক্ষার নকল যেন না হয় জন্য আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
