সাখাওয়াত হোসেন মিথুন
এখন আর আগের মতো বড় চুরির ঘটনা ঘটছে খুব কম। চিটকে চোর ও পাতি চোরের উপদ্রব বেড়েই চলছে। এদের অত্যাচারে শাস্তিতে নেই বাসা-বাড়ির ভাড়াটিয়ারা।
যেখানে পুলিশের ভয় সেখানে ঘটেছে মোবাইল চুরির ঘটনা থানা কোয়াটারের নিম্ন শ্রেণীর কর্মচারী বাবুর্চি সুনামের দুটি মোবাইল ছুরি হয়ে যায় ঘটনার দিন সুমন তার সমস্ত কাজ সমাধান করে বিশ্রাম নিতে গেলেন ঘুম এসে যায় এর ফাকে চার্জে থাকা দুইটি মোবাইল নিয়ে পালিয়ে যায় চোর।
সুমন সজাগ হয়ে তার মোবাইল দুটি দেখতে না পেয়ে গোপনে খোজাখুজি করে না পেয়ে অন্যের কাজ থেকে একটি মোবাইল নিয়ে বিভিন্ন স্থানে ফোন করে মোবাইল চোরের সিন্ডিকেটদের সন্ধান পায় চোরাই চক্রের হোতা পৌরসভার ১০ নং ওয়ার্ড কাজিমদ্দিন ব্যাপারি বাড়ি আব্দুল মান্নানের ছেলে আজিজ তার নেতৃত্বে হাজীগঞ্জের বিভিন্ন স্থানে চুরি সংগঠিত হয়ে থাকে তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে এবং কয়েকবার তার গলায় জোতার মালা পড়িয়ে বাজারে ঘুড়ানো হয়। এছাড়া ও গতকাল হাজীগঞ্জ, থানার সন্নিকটে ১০০ গজ দূরে মির্জা ভিলার পাশের বাড়ীতে হৃদয় নামের সন্ধেহ বাজন চোরকে মোবাইল চুরি কালে পথচারীরা হাতেনাতে ধরে ফেলে মূহুত্তের মধ্যে চারদিক থেকে লোকজন এসে চোর সন্ধেহে ব্যাপক গনধোলাই দিলে মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনার স্থলে মির্জা ভিলার ভাড়াটিয়া ট্রান্সক্রম কোম্পানির পরিবেশক আব্দুর সালাম এবং স্থানীয়দের সহযোগীতায় প্রাণে বেঁচে যায় সন্ধেহকৃত চোর হৃদয় অবশেষে কয়েক ঘন্টার জন্য তাকে থানা হেপাজতে রাখা হয়। মাগরিবের পর তার আত্মীয় সজনরা মুচলেখা দিয়ে ছাড়িয়ে নেয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
