২০১২ সনের প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছে ৮৪ জন, এ পেয়েছে ৫৩ জন, এ- ৪৭ জন, বি ২৫ জন, সি ১০ জন। এ ছাড়াও হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছে ৭৪ জন, পাশের হার শতভাগ। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় প্রাথমিক পরীক্ষায় ডি.আর ভূক্ত বালক ৩২৩০, বালিকা ৪১১৯ এবং সকল বিষয়ে অংশগ্রহণকারী বালক ৩০২৭, বালিকা ৩৯৮৩ ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়। এর মধ্যে উপজেলার ২৬০ জন বালক এ+, ৩৫৯ জন বালিকা এ+। এ বালক ৫৪১ জন, বালিকা ৭২৩ জন, এ- বালক ৫৩৫ জন, বালিকা ৬৪৮ জন, বি বালক ৬৩৯ জন, বালিকা ৮৫৯ জন, সি বালক ৮৭১ জন, বালিকা ১১৬৫ জন, ডি বালক ১৮১ জন, বালিকা ২২৯ জন। এ ইবতেদায়ী বালক ২৩৯ জন বালিকা ৫০৩ জন পরীক্ষার্থ উত্তীর্ণ হয়। এর মধ্যে এ+ বালক ৬ জন, বালিকা ৪ জন, এ বালক ১২৪ জন, বালিকা ৬৫ জন, এ- বালক ১৩৩ জন, বালিকা ১০৯ জন, বি বালক ১১০ জন, বালিকা ১০৯ জন, সি বালক ১৩৫ জন, বালিকা ১৭৫ জন, ডি বালক ৩১ জন, বালিকা ৪১ জন। উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় হাজীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া সুলতানা জানান, উপজেলায় শীর্ষস্থান অর্জন করায় আমরা গর্বিত। শীর্ষ স্থান অর্জনের পিছনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় তা সফল হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকার জন্য আমার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ দিকে হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহবুবউল আলম লিপন জানান, প্রতি বছরের ন্যায় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফলে ধারাবাহিকতা রয়েছে। ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন এ+ সহ শতভাগ সাফল্য অর্জন করায় অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

