
হাজীগঞ্জে সিএনজি স্কুটার বালুভর্তি ট্রাকের ধাক্কায় ১ যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নিহত ব্যক্তির নাম মোঃ সামছুল হক সর্দার (৫৫)। তার গ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের টোরাগড় সুলতান সর্দার বাড়ির মৃত জব্বার সর্দারের চতুর্থ ছেলে।
জানা যায়, গতকাল ২৬ জানুয়ারি রোববার সকাল ১১টায় সামছুল হক তার বাড়ির সামনে থেকে সিএনজি স্কুটার যোগে উয়ারুক বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। যাত্রী আরোহী সিএনজিটি পৌর এলাকার এনায়েতপুর বাজার অতিক্রম করতে চাইলে স্কুটারের পেছনে থাকা বালুভর্তি ট্রাক চালক ট্রাকের গতি হারিয়ে চলন্তবস্থায় সিএনজি স্কুটারকে ধাক্কা দেয়। এতে পথিমধ্যে নিহত সামছুল হকসহ ২ যাত্রী আহত হয়। তাৎক্ষণিক জনসাধারণ বালুভর্তি ট্রাক আটকে রাখে। পরে স্থানীয় লোকজন ৩ যাত্রীকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার সামছুল হকের অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করেন।
তার মুত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছাঁয়া নেমে আসে। গতকাল রোববার বাদ আছর নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক দাফন করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
