শওকত আলী
হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রী মঙ্গল চন্দ্র সূত্রধর (৪৫) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু ও দুই জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের টংগীরপাড় মিজি বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রী মঙ্গল চন্দ্র সূত্রধর মিজি বাড়ীর দিনমুজুর শফিক মিয়ার বসত ঘরে কাজ করতে গিয়ে প্রাণ হারান। সে একই ইউনিয়নের বেলঘর সূত্রধর বাড়ীর মৃত জামীনি সূত্রধরের ছেলে।
হাসপাতালে চিকিৎসারত শাহিদা বেগম বলেন, ওইদিন কাজ করতে গিয়ে ঘরের টিনের চালা উঠানোর সময় বিদ্যুৎর্স্পশ হয়। একই সময় কাঠ মিস্ত্রি শ্রী মঙ্গল চন্দ্র সূত্রধর, আমার স্বামী মালিক শফিকসহ আমি আহত হয়েছি।
হাজীগঞ্জ উপজেলা হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক কাঠ মিস্ত্রিকে মৃত ঘোষণা করেন। আহত শাহিদা ও শফিক কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।।
হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক আনোয়ার কামাল হারুন বিদ্যুৎর্স্পশের বিষয়টি নিশ্চিত করেন।
