সাখাওয়াত হোসেন (মিথুন):
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক ব্যবসা বেড়েই চলেছে। উপজেলা সীমান্ত দিয়ে অপ্রতিরোধ্য গতিতে বিভিন্ন যানবাহনে করে ঢুকছে বিপুল পরিমাণ মাদক। মাদক চোরাচালান ব্যবসা ও সেবন দমনে থানা পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতর কাজ করলেও ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না। শীর্ষ মাদক সম্রাট আলমগীর এসে আবার ব্যবসা শুরু করেছে সে সঙ্গে ইয়াবা খ্যাত দুলালের ব্যবসাও চলছে তুঙ্গে জানান সচেতন মহল। স্থানীয় পত্রিকার প্রায়ই হেড লাইনে আসে আর কত গ্রেফতার হবে মাদক সম্রাট কাজী দুলাল। ব্যবসায়ীরা মাদক চোরাচালান করতে গিয়ে প্রতিনিয়তই পাল্টাচ্ছে তাদের কৌশল। ম্যাচের বাক্স, মোটরসাইকেলের ছিটের নিচে, সিগারেটের প্যাকেটে, মৌসুমি ফলের খাঁচায় লুকিয়ে রামগঞ্জ, কুমিল্লা, হাইমচর ও লক্ষীপুর বেড়িবাঁধের ওপর দিয়ে, আলোনিয়া ও ফরিদগঞ্জ বর্ডার দিয়ে আনা হচ্ছে ফেনসিডিল, ইয়াবাসহ অন্যান্য মাদক দ্রব্য। মিষ্টি, শাড়ির প্যাকেট, গিফট বক্স, দুধের কলস, পানির বদনায় করেও পাচার হচ্ছে বিভিন্ন ধরনের মাদক। গোপন সূত্রে জানা যায় যে, সিএনজি, অটোরিক্সা, ছোট যানবাহনের ইঞ্জিনের নিচে, টুলবক্স, ট্রাকের পাটাতন, ট্রাকও বাস চালকের সিটের নিচে বাক্স করে কুমিল্লা, চাঁদপুরসহ বিভিন্ন স্থান থেকে পাচার হয়ে আসছে এসব মাদক দ্রব্য । বিভিন্ন পথে ছড়িয়ে পরছে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে। পুরুষ ও মহিলাদের কাপড়ের নিচে শরীরের বাঁধা (মাদক ব্যবসায়ীদের ভাষায় বডি পিটিং) অবস্থায়, মহিলাদের বোরকা ও পেটিকোটের ভেতরে বিশেষ পকেটে করে আসছে মাদক। এই সব মাদক ব্যবসায়ীরা হরহামেশাই ধরা পরছে কিন্তু মাদক আটক হচ্ছে না। নেশার ছোবলে ধংস হচ্ছে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার যুবকরা। নেশায় আসক্ত হয়ে করছে সন্ত্রাসী ও চাঁদাবাজী। জানা যায় উপজেলার মকিমাবাদের কাউলি বাড়ীর টসি সুমন নামে এক যুবক মায়ের কাছ থেকে টাকা চায়, না দেওয়াতে মায়ের কানের স্বর্ণের দুল টেনে ছিরে নিয়ে যায় মা কষ্ট সহ্য না করতে পেরে আতœ্যহত্যা করেছে কিছু দিন আগে। হাজীগঞ্জ উপজেলার মধ্যে মাদক স্পট গুলো হচ্ছে বালুরমাঠ সংলগ্ন অটোরিক্সা ষ্টেন, জুটমেলের সামনে, টোরাগড় স্পাহানি পাড়া, আমিন রোডের আনাচে কানাচে, উয়ারুক আলিপুর রা¯Íার শেষ মাথায়, বলাখাল সি, এন,জি ষ্টেশন, বাকিলা কামারাঙ্গা রোডের সিএনজি ষ্টেনে, মকিমাবাদ টার্মিনালের জসিম ও পৌর বাসষ্টেন এর বাদশা হোটেলের পিছনে খোকন নামে কতিপয় মাদক ব্যবসায়ীরা চালাচ্ছে তাদের অপকর্ম ।
শিরোনাম:
শনিবার , ৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
