সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ৮নং পূর্ব হাটিলা ইউনিয়নে টঙ্গির পাড় উচ্চ বিদ্যালয়ে ‘মাস-সাইকোসিস’ রোগে আক্রান্ত্ম হওয়া স্কুল ছাত্রীদের মধ্যে ২৫ জন হাসপাতাল থেকে বাড়ী ফিরে গেছেন। দুই জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এরা হলেন দশম শ্রেণীর তহুরা আক্তার, ৬ষ্ঠ শ্রেণীর রিনা আক্তার।
এছাড়া দশম শ্রেণীর বিউটি আক্তার, সীমা আক্তার, অষ্টম শ্রেণীর নাছরিন আক্তার, সপ্তম শ্রেণীর রম্নমা আক্তার, ৬ষ্ঠ শ্রেণীর আকলিমা আক্তার হাজীগঞ্জ স্বাস্থ্য কমপেস্নঙ্ েচিকিৎসাধীন রয়েছে। আজ সকাল ১০ ঘটিকার পর কর্তব্যরত ডা: বেলাল আহমেদ ওই স্কুল ছাত্রীদের রিলেজ দেয়। তবে স্কুল ছাত্রীদের অভিভাবকরা ডাক্তারের দেয়া চিকিৎসা এবং রোগের নাম নিয়ে সন্তুষ্ট নয়। ওই স্কুল ও মহলস্নায় এখন ‘জীন’ আতংক ছড়ানো হচ্ছে। কয়েকজন অভিভাবক কবিরাজের চিকিৎসারও স্বরণাপন্ন হয়েছেন।
উলেস্নখ গত মঙ্গল ও বুধবার টঙ্গির পাড় উচ্চ বিদ্যালয়ে ‘মাস-সাইকোসিস’ রোগে আক্রান্ত্ম অর্ধশত স্কুল ছাত্রীদের অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়।
হাজীগঞ্জ স্বাস্থ্য কমপেস্নঙ্রে কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার ও ডাঃ বেলাল আহমেদকে নিয়ে বৈঠকে বসে হঠাৎ অচেতন হয়ে পড়া স্কুল ছাত্রীদের অজ্ঞাত রোগের নাম মাস-সাইকোসিস নির্ণয় করেন।
দশম শ্রেণীর তুহিনের অভিভবিক (চাচা) জানায়, আমরা কবিরাজের চিকিৎসার জন্যে বাড়ীতে নিয়ে যাচ্ছি। এটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবে না।
বিদ্যালয়ের প্রধান শিÿক তাফাজ্জল হোসেন জানান, আমরা সার্বÿণিক অসুস্থ্য হওয়া ছাত্রীদের পাশে রয়েছি। অনেকেই ভালো হয়ে বাড়ীতে ফিরে গেছে।
উপজেলা স্বস্থ্যকর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার জানান, রোগটি মোকাবেলা করতে আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়েছি। তবে বর্তমানে ছাত্রীরা সুস্থ্য হয়ে বাড়ী ফিরতে শুরম্ন করেছে। সার্বÿণিক উর্ধ্বতন কর্তৃপÿের সাথে যোগাযোগ রয়েছে।
মাধ্যমিক কর্মকর্তা মো: লিয়াকত আলী জানান, শনিবার স্কুলে পরীÿা শুরম্ন হলেও যারা অসুস্থ্য হয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। স্থানীয় এমপি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম সার্বÿণিক যোগাযোগ রেখে আসছেন বলেও তিনি জানান।
গত বুধবার সন্ধ্যায় সিভিল সার্জেন ডা: এস এম আবদুস সাত্তার মিয়া ও সিনিয়র কনসালট্রেন্ড ডা: ছালেহ আহমেদ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েস্কুল ছাত্রীদের দেখে গেছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
