হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবীপুর চেয়ারম্যান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড দক্ষিণ রান্ধুনীমুড়া জিয়ানগর এলাকার খলিলের ছেলে অটোচালক সাদ্দাম। এ দুর্ঘটনায় আহত হন একই গ্রামের আরিফ ও কাউছার নামে আরো দু যুবক।
খোঁজ নিয়ে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার কামতাবাজার থেকে মোটরসাইকেল ভাড়ায় এনে ঘুরে বেড়াতে বের হন উক্ত তিন বন্ধু। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে দেবীপুর চেয়ারম্যান মার্কেটের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটরসাইকেল চালক আরিফ। তখন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয় সাদ্দামের। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যাওয়া হয়। তখন কর্মরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে কুমিল্লা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। নিহত সাদ্দামের ১৮ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
