এম. সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জ উপজেলার রাস্ত্মার ও হাট বাজারে জনবসতি স্থানে গড়ে উঠেছে অসংখ্য ওয়েল্ডিং কারখানার ঝাঁলাই মেশিনের ঝিলকানো আগুনের ফুলকিতে চোখের নানা জটিল রোগে আক্রান্ত্ম হচ্ছে। প্রশাসনের নাগালের মধ্যে এসব ওয়েল্ডিং কারখানার মালিকরা দীর্ঘদিন যাবৎ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বিঘ্নে তাদের কার্য্যক্রম চালিয়ে যাচ্ছে। জানা যায়, উপজেলার হাজীগঞ্জ বাজারে ডিগ্রি কলেজ রোড, আমিন রোড, পৌর ট্রাক রোড, এনায়েতপুর, আলীগঞ্জ বাজার, বাকিলা বাজার, বলাখাল, রামপুর, রাজারগাঁও হাটসহ বিভিন্ন রাস্ত্মায় ও বাজারের লোকালয়ে অসংখ্য ওয়েল্ডিং(ঝালাই) মেশিনের দোকান গড়ে উঠেছে। ওয়েল্ডিং মিশিনের ঝাঁঝালো আলোক রশ্মির ঝলকানিতে রাস্ত্মা দিয়ে চলাচল করা স্কুল, কলেজ ছাত্র/ছাত্রী ও পথচারীরা চোখের নানা রোগে আক্রান্ত্ম হচ্ছে। সূত্র মতে ওয়েল্ডিং মেশিনের দোকান বা কারখানা সরকারী বিধি অনুযায়ী লোকালয় থেকে দূরে কিংবা রাস্ত্মা থেকে দূরে স্থাপন করার কথার বিষয়টি উল্লেখ থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এক শ্রেণীর ওয়েল্ডিং ব্যবসায়ীরা রাস্ত্মার পামে কিংবা হাট বাজারে গড়ে তুলছে এই সব ওয়াল্ডিং কারখানা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়াল্ডিং ব্যবসায়ী বলেন, রাস্ত্মার পাশে দোকান না থাকলে লোক জনের নজর পড়ে না। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙ্ এর এক ডাক্তার জানান, ওয়েল্ডিং মেশিনের ঝাঁঝালো আলোক রশ্মির ফলে দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, ছানিপড়া, চোখে ব্যথা সহ নানা রোগ হতে পারে। এ ছাড়াও দীর্ঘ আলোক রশ্মি চোখে লাগলে ক্যান্সার হতে পারে। উপজেলা নির্র্বাহী কর্মকর্তা এমরান হোসেন বলেন এ ব্যাপারে আমাকে কেউ অভিযোগ করেনি। বিষটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
