সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর):
হাজীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক বিক্রেতা মোস্ত্মফাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল ২১ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিটি গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর ডিবি পুলিশের এস আই আব্দুল বাতেন ভূঁইয়া এই অভিযান পরিচালনা করে।
সূত্রে জানিয়েছেন, হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওর্য়াড মকিমাবাদের কাশারী বাড়ির মোস্ত্মাফা কাশারী দীর্ঘ দিন যাবৎ পুলিশ প্রশাসককে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী মোস্তফা কাশারীর বসত ঘরে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ও ৭ পিচ গাঁজার বিড়ি ১ পুইরা গাঁজা উদ্ধার করে। থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
