কবির আহমেদ ॥
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম আমাদের প্রিয় বাংলাদেশ। ৩০ লক্ষ প্রানের বিনিময়ে বাঙ্গালির দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ১৬ ডিসেম্বর। দীর্ঘ নয় মাস পাক্ হানাদার বাহিনীর বিরুদ্ধেজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশের আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রতি বছরের ন্যায় এবারও সরকার রাষ্ট্রীয় ভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তারই আলোকে রবিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ই-সেন্টারে(সম্মেলন কক্ষে) সভায় আগামী ১৬ ডিসেম্বর ৪৩ তম মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিশদ আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সকলের মতামত নিয়ে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। দিবসের প্রথম তোফধনীর মাধ্যমে শুভ সূচনা করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, যথা সময়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, হাজীগঞ্জ পাইলট হাই স্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঠ পার্স, স্কাউটদের ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু কিশোরদের জন্য মুক্তিযুদ্ধে প্রামান্য অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে বীর শহীদদের জন্য দোয়া, দেশের শান্তি সমৃদ্ধির জন্য প্রার্থনা, সরকারী হাসপাতাল গুলোতে মানসম্মত খাবার পরিবেশন।
সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ইউছুফ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফাইনান্স এন্ড রেভিনিউ জিএ হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মজিবুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুন আল মানছুর কাঞ্চন, বিশিষ্ট ব্যবসায়ী বিএম আহসান কলিম, ইউপি চেয়ারম্যান আবু নছর পাটওয়ারী মিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্জাহান তালুকদার সাহা।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) মিনহাজুর রহমান, কৃষি কর্মকর্তা, এনসিসি ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক আবুল হাসেম, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মো. জাকির হোসেন, এসআইবিএল এর ব্যবস্থাপক আব্দুল কাদের, পৌর মেয়রের পক্ষে কাউন্সিলর আবু বকর ছিদ্দিক, ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু।
শিরোনাম:
রবিবার , ৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
