সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদদাতা :
হাজীগঞ্জের ৮নং হাটিলা টংগীরপাড় উচ্চ বিদ্যালয় অজ্ঞাত রোগে ৮ স্কুল ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জানা যায় গতকাল মঙ্গলবার ১২টা থেকে হঠাৎ নবম শ্রেণির ছাত্রী ইসমত আরা ইমু প্রথমে মাথা ঘুরে মাটিতে পড়ে অসুস্থ্য হয়ে যায়। এর কিছুক্ষন পর-পর দশম শ্রেণির খাদিজা আক্তার,ফাতেমা আক্তার, নবম শ্রেণির আখি আক্তার, অষ্টম শ্রেণির সাথী আক্তার, জান্নাতুল নাঈম, সপ্তম শ্রেণির ফারহানা আক্তার ও ষষ্ঠ শ্রেণির র্ঝনা একই ভাবে অসুস্থ্য হয়ে পড়ে। আধঘন্টার মধ্যে এরা একের পর এক মাটিতে পড়লে তাদের সহপাঠীদের ডাক চিৎকারে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ দ্রুত তাদের অভিভাবকদের খোজ দেন এবং চিকিৎসার জন্য কাউকে ওয়ারুক ডায়াগনষ্টিক সেন্টার, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্, শুকরান হাসপাতাল ও মিডওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নবম শ্রেণীর ছাত্রী ইসমত আরা ইমুকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করা হয়। এই ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হলে প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেন চৌধুরী তাৎক্ষনিক স্কুল ছুটি দেন। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝর্না বেগম জানান, হঠাৎ এক ছাত্রী অসুস্থ্য দেখে এর পর পরই অন্যান্যরা অসুস্থ্য হয়ে পড়েন। এ সম্পর্কে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে ডাঃ প্রদীপ কুমার দত্তের সাথে জানতে চাইলে জানান, আসংখ্যা করা যাচ্ছে সম্প্রতিক এটি নতুন রোগ মাসাইর্কোজিজ। বিশেষকরে এক জনের দেখায় অন্যজন স্বাভাবিক ভাবেই অসুস্থ্য হয়। এ দিকে প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের জরুরী সভা ডেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই রোগের আতঙ্ক দূর করতে অভিভাবক সমাবেশ করা হবে বলে জানা যায়।
শিরোনাম:
শনিবার , ৭ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
