
হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন লোকদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
সোমবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়নের মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শারিরিক দুরত্ম বজায় রেখে ৩০ পরিবারের এই খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবন) বিতরণ করা হয়।
এ সময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণকালে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, থানার উপ-পরিদর্শক মো. রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাব নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
