স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ বাজারের পৌর হকার্স মার্কেট দরবার হোটেল অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে বৈদুতিক সর্ট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। অগ্নিকান্ডের ঘটনা স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রনে আনেন। তার আগেই প্রায় নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দরবার হোটেলের মালিক মো. দেলোয়ার হোসেনের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় লাকসাম আশরাফ নগর দরবার শরিফের উদ্দেশ্যে স্ব-পরিবারে রওয়ানা হয়েছিলাম। কিন্তু পথের মধ্যেই আগুন লাগার খবর পেয়েছি। এসে দেখি সব পুড়ে ছাঁই হয়ে গেছে।
হোটেল মালিকের স্ত্রী শাহনাজ বেগম বলেন, হোটেলের গ্যাস সংযোগ আনার জন্য কিস্তির ৫ লাখ, একজনের ভিসাসহ নগদ ৩ লাখ, স্বর্ণ ২ ভরি, রূপার গহনা ৩ ভরি, ফ্রিজ, সু-কেজ, আলমারী, বক্স খাট, সৌর বিদ্যুৎসহ বাসার আসবাপত্রসহ ১৫ লক্ষাধিক টাকারক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো.শেখ মাহবুবুল আলম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
