
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে স্বর্ণের কারখানার সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বাজারের স্বর্ণকার পট্টির হাজী মার্কেটের দ্বিতীয় তলার বিকে জুয়েলার্সের কারখানা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ঘটনায় বিকে জুয়েলার্সের কারখানাসহ ফ্যাশন ক্যালেকশন ও আনোয়ার স্টোর গোডাউনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান। ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর তৎপরতায় রক্ষা পেল স্বর্ণ ব্যবসায়ীদের কোটি কোটি টাকার সম্পদ। গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আহত হয় দুই স্বর্ণ কারিগর। তারা হলেন বিকে জুয়লার্সের স্বর্ণ কারিগর আনু মিয়া (৫৫) ও ইউনুছ (৪০)। তাদেরকে আহত অবস্থায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।ফ্যাশেন ক্যালেকশনের স্বত্তাধিকারি ইমরান হোসেন বলেন, ‘আমাদের দুই গোডাউনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও জনগণের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
