প্রতিনিধি গত ২৫ এপ্রিল বুধবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রশাসনের ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে ও আনন্দঘণ পরিবেশে ভোট প্রদান করলেন ব্যবসায়ীরা। আগামী তিন বছরের জন্য ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন চলাকালীন সময়ে কেন্দ্রের আশপাশ এলাকায় থানা পুলিশের ব্যাপক সদস্যসহ ডিবি ও গোয়েন্দা পুলিশের সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পরার মত। এবারের নির্বাচনে বাজারের ব্যবসায়ী এবং জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিদের ব্যাপক উপস্থিতির কারনে সরগরম হয়ে উঠে পুরো ভোট কেন্দ্র।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচনের বে-সরকারি ফলাফলে সভাপতি পদে গোলাপ ফুল প্রতীক আশফাকুল আলম চৌধূরী ১ হাজার ৩শ’ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাই সাইকেল প্রতীক আহসান হাবিব অরুন ৯শ’ ১২ ভোট পেয়েছিলেন। সহ-সভাপতি পদে মোমবাতি প্রতীক আলহাজ্জ মিজানুর রহমান ৯শ’ ২১ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত-কলম প্রতীক জামাল উদ্দিন তালুকদার ৫শ’ ৪৯ ভোট ও হারিকেন প্রতীক দেলোয়ার হোসেন পেয়েছেন ২শ’ ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকে হায়দার পারভেজ সুজন ১ হাজার ৩শ’ ৫২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক সালাহ উদ্দিন ফারুক মামুন ৭শ’ ৭৩ ভোট পেয়েছিলেন। সহ-সাধারণ সম্পাদক পদে বই প্রতীক সাহাবুদ্দিন সাবু ১ হাজার ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রার্থী বাঘ প্রতীক সাইফুল ইসলাম ৪শ’ ৫২, প্রজাপতি প্রতীক শেখ তোফায়েল আহম্মেদ ৩শ’ ৩৫ ভোট, হাতি প্রতীক গাজী মোঃ নাছির উদ্দিন ২শ’ ১০ ভোট ও কাপ-পিরিচ প্রতীক আবুল কালাম আজাদ শুধু ৭৫ ভোট পেয়েছিলেন। সাংগঠনিক সম্পাদক পদে চাকা প্রতীক মোঃ মাসুদ হোসেন ৭শ’ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী মই প্রতীক আলী নেওয়াজ রোমান ৭শ’ ৮ ভোট, টেবিল প্রতীক শহীদুল্যাহ ৩শ’ ৫৯ ভোট ও মাছ প্রতীক আবু হেনা বাবলু ৩শ’ ২১ ভোট পেয়েছিলেন। কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) পদে সিলিং ফ্যান প্রতীক হাছান মাহমুদ ৯শ’ ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উড়োজাহাজ প্রতীক আলহাজ্ব মজিবুর রহমান রনি ৯শ’ ১৪ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে তালাচাবি প্রতীকে আবুল কাশেম মুন্সী ১হাজার ১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হরিণ প্রতীক জামাল হোসেন মজুমদার ৭শ’ ৫০ ভোট ও কলম প্রতীক মোরশেদুল আলম পেয়েছেন ৩শ’ ১০ ভোট। প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীক ইমামুল হাসান হেলাল ৮শ’ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বক প্রতীক হারুন অর রশিদ ৫শ’ ৮ ভোট, আম প্রতীক জসীম উদ্দিন ৪শ’ ১২ ভোট, নলকূপ প্রতীক কাউছার আহম্মেদ তশ’ ভোট ও বটগাছ প্রতীক বাহালুল আলম খোকন পেয়েছেন শুধু ১২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু নোমান রিয়াজ বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। বাণিজ্য সম্পাদক পদে মোটর সাইকেল প্রতীক মোশারফ হোসাইন লিটন ১হাজার ৩শ’ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্টীল আলমারি প্রতীক মোহাম্মদ হোসেন ৭শ’ ৪৫ ভোট পেয়ে মোটর সাইকেল প্রতীকের কাছে হেরে যান। শিল্প বিষয়ক সম্পাদক পদে মাইক প্রতীক হাফেজ মোঃ আবুল কাশেম ৬শ’ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেবিল ফ্যান প্রতীক সুমন কর্মকার ৬শ’ ২৫ ভোট, ঘুড়ি প্রতীক ইলিয়াছ মিজি ৪শ’ ভোট ও দোয়েল পাখি প্রতীক ইমরান হোসেন ৩শ’ ৯৫ ভোট পেয়ে পরাজিত হন।
উল্লেখ্য যে, ব্যবসায়ী সমিতির ২০১৮ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার নয়ন মনি সূত্রধর, নির্বাচন কমিশনার মো. ইকবালুজ্জামান ফারুক ও সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
