
স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুর্স্পশে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ৬ নং বড়কুল ইউনিয়নের দিগছাইল গ্রামের আবদুস সাত্তারের ছেলে রিয়াদ হোসেন (২১)।
সোমবার দুপুরে রিয়াদ হোসেনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া শেখ বাড়ীতে একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজের শ্রমিক হিসেবে সকালে কাজে যোগ দেয়। তার পর দুপুরে মোটরের পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
