
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় দু’পক্ষের মুখোমুখি অবস্থান নেওয়ায় ৫ দিনব্যাপী হরিনামযজ্ঞ অনুষ্ঠানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বুধবার দুপুর থেকে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পুলিশ সূত্রে জানা যায়, রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় একই দিনে ৪৪ তম হরিনামযজ্ঞ আয়োজন করেন স্বঘোষিত সভাপতি গৌরপদ সাহা ও অপর পক্ষের সভাপতি দিলিপ কুমার সাহা। সকাল থেকে দুটি পক্ষের লোকজন আখড়ায় অবস্থান নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্খায় ১৪৪ ধারা জারি করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অর্ধ শতাধিক পুলিশ মোতায়ন করা হয়েছে। আকড়ায়। এতে করে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় আসা ভক্তগণ মন্দিরে এসে ফিরত চলে যাচ্ছেন।
