রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের সুনাম নষ্ঠ করতে অত্র ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে ইউনিয়নের ৪ মেম্বার। মেম্বার গণের এ অভিযোগের কারনে এলাকায় মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে। অনেকেই একে পরিষদের সুনাম নষ্ট করার চক্রান্ত ও সরকারের উন্নয়ন কাজকে বাঁথা সৃর্ষ্টি বলে মনে করছেন। অভিযোগের বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, অত্র পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল হোসেন মিজি, ৫নং ওয়ার্ডের খোরশেদ আলম, ৬নং ওয়ার্ডেও মুহনুল হক মৃধা ও ৯নং ওয়ার্ডেও হাবিবুর রহমান সুজন এ ৪জন মেম্বার পরিষদের সুনাম ও ভাবমূর্তি নষ্ট করতে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়েছে। আমি ও আমার পরিষদেও অন্য মেম্বাররা তাদেও অপকর্মের বিরোদ্ধে কথা বলায় তাদেও অপকর্ম থামাচাপা দিতে এ মিথ্যা অভিযোগ করেছে। তারা আমার পরিষদের ৩ জন মহিলা মেম্বারের কাছ থেকে সাদা কাগছে সই নেই এই বলে যে এমপি মহোদয়ের কাছ থেকে বরাদ্ধ আনতে এ সইয়ের কাগজ কাজে লাগবে। আসলে পরে তারা এ সইকৃত কাগজে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লিখে আমাকে ফাসানেরা চেষ্টা করছে। এদের মধ্যে মেম্বার রবিউল হোসেন বিএনপির ডোনার ও নেশাগ্রস্থ লোক। সে বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এ কাজ করেছে। এছাড়াও তারা ষড়যন্ত্র করে সচিব ও চেয়ারম্যানের রুম নেমপ্লেট খুলে ফেলে দেয়। অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব করে। এ বিষয়ে ১, ২ ও ৩ এর মহিলা মেম্বার জাকিয়া আক্তার বলেন, অভিযোগকারী ৪ মেম্বার বিভিন্ন বিষয়ে তাদের স্বার্থ হাসিল করতে না পারায় আজ চেয়ারম্যানের বিরোদ্ধে ওঠে পওে লেগেছে। তাদেও এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। ২নং ওয়ার্ডের পুরুষ মেম্বার আলাউদ্দিন বলেন, পরিষদেও সুনাম ক্ষুন্ন করতে আমাদেরই ৪ সহযোদ্ধা চেয়রম্যানের বিরোদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ৪ জনের মধ্যে সফিউল আওয়ামীলীগের লোক সেজে বিএনপি ও জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমাদের চেয়রাম্যান জনননেত্রী শেখ হাসিনার মার্কা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত। তিনি সরকারের উন্নয়নকাজ সঠিকভাবে কওে যাচ্ছেন আর তারা সরকারের এ উন্নয়ন কাজকে নষ্ট করতে ও পরিষদেও সুনাম নস্ট করতে চেয়রম্যান মহোদয়ের বিরোদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ৪নং ওয়ার্ডের পুরুষ মেম্বার হাবিব মোল্ল্যা বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করতে ও চেয়ারম্যাপনের কাজের প্রতি ঈর্সান্বিত হয়ে ৪জন মেম্বার মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে অভিযোগকারী ৪ মেম্বারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোনে পাওয়া যায়নি।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জ ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন লিটু ও পরিষদের বিরুদ্ধে নানমুখী ষড়যন্ত্র
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
