ডাঃ দীপু মনির সাথে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ অন্যান্য সাংবাদিক।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ইকরাম চৌধুরীকে দেখতে গেলেন ডাঃ দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। ইকরাম চৌধুরী গত ৮ মার্চ বৃহস্পতিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে তাঁকে তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে দেখতে যান ডাঃ দীপু মনি এমপি। এ সময় তিনি ইকরাম চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।
