চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানের সকাল সাড়ে ১০টায় জাতীয় পাতাকা, ক্রীড়া পতাকা, বিদ্যালয়ের পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইমাইল হোসেন ও পুলিশ সুপার মোঃ আমির জাফর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন চাঁদপুরে এ বিদ্যালয়টি শতবছরের বেশী পুরোনো একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে থাকতে পেরে আমি নিজেও গর্বিত। বিদ্যালয়ের ছাত্ররা পড়ালেখার পাশাপাশি সহশিক্ষায়ও ভাল করছে। প্রতিবছর জেএসসি ও এসএসসিতে ভাল ফলাফলের সাথে সাথে সাংস্কৃতি, সাহিত্য ও খেলাধুলায় ভাল করছে। বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছেন বলেই জেলায় বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর। সহকারী শিক্ষক মকবুল হোসেন ও আব্দুল গাফফার মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, সাবেক প্রধান শিক্ষক নুর খান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক প্রাণকৃষ্ণ দেকনাথ, সুলতানা ফেরদৌস আরা, মোঃ শাহজাহান, মনজুরুল আলম, শ্যামল কৃষ্ণ পাল, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ শিশির, মমিনুল হক সরদার, মানছুর আহমেদ চৌধুরী, মনজিল হোসেন, আবু ছালেহ, কিংকর চন্দ্র সাহা, কামরুন্নাহার, জিলানী আলমসহ সকল শিক্ষকগণ। শিক্ষার্থীরা ১শ’ মিটার দৌড়, ৮০ মিটার বিস্কুট দৌড়, মোরগ লড়াই, স্মৃতি পরীক্ষা, অংক দৌড়, বস্তা দৌড়, সঙ্গীতের তালেতালেলক নিক্ষেপ, ধীরে চালাও সাইকেল, চেয়ারে উপবেশন, দীর্ঘ লাফসহ বিভিন্ন উভেন্টে অংশ গ্রহন করেন।
শিরোনাম:
আরও সংবাদ
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩 মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল শহীদ ও বীর... বিস্তারিত
রমজান উপলক্ষে খেজুরের ভ্যাট কমাল সরকার
খেজুরের ভ্যাট ১২ শতাংশ কমিয়েছে সরকার। রমজান উপলক্ষে এ ভ্যাট কমানো হয়। বৃহস্পতিবার (১১... বিস্তারিত
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্য আটক
চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণে মাঠে নেমেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।... বিস্তারিত
চাঁদপুরে ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল
চাঁদপুরে মেঘনা-ধনাগোদা নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব ঝুলন্ত... বিস্তারিত
দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা... বিস্তারিত
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয়... বিস্তারিত
সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার... বিস্তারিত
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা…
রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
