বিশেষ প্রতিনিধি
জান্নাত ও আমেরিকা হোমিও ক্লিনিক চাঁদপুর ক্যাবল অপারেটরদের টিভি চ্যানেলে দিন-রাত ২৪ ঘন্টা প্রচার করছে ক্লিনিকের বিজ্ঞাপন,স্থানীয় প্রশাসন নীরব দর্শক।
চাঁদপুর বাসষ্টেশান ফয়শাল মার্কেটস্থ জান্নাত হোমিও ক্লিনিক ও হাসানআলী স্কুলের পশ্চিম পার্শ্বে আমেরিকান হোমিও ক্লিনিক এ দুইটি প্রতিষ্ঠানের ডাক্তারদের নেই হোমিওপ্যাথ ডিগ্রী ও রোগীদেকে প্রেসক্রিপশান করার রেজিষ্ট্রেশান সার্টিফিকেট,এমনকি ট্রেড লাইসেন্স ও টিএন সার্টিফিকেট নাই। তারপরও তারা নিয়মিত রোগীর চিকিৎসা করে যাচ্ছে, আর হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা প্রতারিত হচ্ছে রোগীরা ।
’শারীরিক অক্ষমতার চিকিৎসায় ২৪ ঘণ্টায় থেকে ৩ সাপ্তাহে ফলাফল, বিফলে মূল্য ফেরত। যৌন, বাত, ব্যথা, হেপাটাইটিস,পাইলস ইত্যাদি সব ধরনের জটিল ও পুরনো রোগের গ্যারান্টি সহকারে চিকিৎসা করা হয়।’
চাঁদপুরের ক্যাবল অপারেটরদের চ্যানেলে চলছে এ ধরনের চটকদার বিজ্ঞাপন। সাধারণ মানুষ এসব বিজ্ঞাপন দেখে সুচিকিৎসা পাওয়ার আশায় চিকিৎসকের কাছে উক্ত দুটি প্রতিষ্ঠানে গিয়ে হচ্ছেন প্রতারিত।এ সব প্রতিষ্ঠান গুলো জেলার প্রশাসনের নাকের ডগায় হোমিও চিকিৎসার নামে প্রতারণা চললেও নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ।
এ সব প্রতিষ্ঠানগুলো চাঁদপুরের ক্যাবল অপারেটরদের চ্যানেলে প্রচার করছে তাদের এসব প্রতারিত চিকিৎসার বিজ্ঞাপন,এ সব হোমিও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ভাষা খুবই অশ্লীল যা প্রচারের কারনে ছেলে.মেয়ে.বাবা-মার সামনে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। চিকন দেহ মোটা করণের নামে স্টেরয়েড খাওয়ানোয় ক্যান্সার, কিডনি ও লিভার বিকল হওয়ার ঝুঁকি বাড়ছে।
জান্নাত ও আমেরিকান হোমিও ক্লিনিক চাঁদপুরে রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারনা করে আসছে,উপরোক্ত অভিযোগের প্রেক্ষিতে আমাদের এ প্রতিনিধি জান্নাত হোমিও ক্লিনিকের ডাঃ নুরুল আমিন শরীফ ও আমেরিকান হোমিও হলের ডাঃ এ.কে বশুর মতামত মোবাইল ফোনে জানতে চাইলে তারা দুজনেই এ সব অভিযোগকে গুরুতহীন বলেন,এগুলো ভিত্তিহীন অভিযোগ, এমন সব জেলাতেই চলে প্রয়োজনে চেম্বার পরিবর্তন করে ফেলবো।দুজন ডাক্তারই বলেন তাদের সব কাগজপত্র ঠিক আছে বর্তমানে হাতে নাই তবে প্রয়োজনে দেখাবো।এসব অভিযোগ করে কোনো লাভ নাই।
অতএব সংশ্লিষ্ট কতৃপ উক্ত দুটি প্রতিষ্ঠানসহ জেলার সকল প্রতারক হোমিও চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে চাঁদপুরবাসী দৃঢ় আশাবাদী
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

