রফিকুল ইসলাম বাবু
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন বলেছেন,১ লা জুলাই থেকে দেশের সবগুলো ফেরী ঘাটের ইজাড়া প্রথা বাতিল করা হবে । ইতিমধ্যে ঢাকার সদর ঘাট ও শিমুলিয়া ফেরী ঘাটের ইজাড়া বাতিল করা হয়েছে । তিনি বলেন বর্তমান সরকার নৌ পথে মানুষের চলাচল সহজতর করতে এই পদক্ষেপ নিয়েছে । মন্ত্রী বলেন, নৌ পথে দূর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সরকারি সাহায্য দেড় লাখ টাকা করা হবে । যেটা বিএনপির আমলে ছিল মাত্র ৩০ হাজার টাকা । আমরা ৫০ হাজার টাকা থেকে শুরু করে এটা বাড়িয়ে এই পরিমাণ নির্ধারণ করেছি । মন্ত্রী আজ দুপুরে চাঁদপুরের মতলবের কালিতলা বাইশপুর ফেরী ঘাটে চাঁদপুর ও মুন্সিগঞ্জের গজারিয়া রুটে নতুন ফেরী সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে তিনি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া বীব বীক্রমকে সাথে নিয়ে ওই রুটে নতুন ফেরী কেতকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এসময় অন্যান্যের মধ্যে , সাংসদ মৃনাল কান্তিসহ মন্ত্রাণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

