প্রতিনিধি
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ১লা বৈশাখ নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার ১৪ ঘন্টা পর মীম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশু মীম চাঁদপুর শহরের পূর্ব শ্রীরামদী এলাকার মো. খলিলুর রহমান মোল্লার মেয়ে। সে স্থানীয় ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী ছাত্রী।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার ফরিদুল ইসলাম মনির জানান, সোমবার বিকেলে মীম তার এক আত্মীয়ের সাথে ঘুরতে আসে। এসময় তারা ডাকাতিয়া নদীতে নৌকায় করে ঘুরতে বের হয়। নৌকাটি চাঁদপুর প্রেস ক্লাব ঘাটের দিকে গেলে বিপরীত দিক থেকে দ্রুত বেগে একটি স্প্রীড বোট যায়। ওই বোটের ঢেউয়ের আঘাতে নৌকাটি দুলতে থাকে। এসময় মীন নৌকা থেকে থেকে নদীতে ছিটকে পড়ে। এরপর অনেক খোঁজাখোঁজি করেও মীমকে না পেয়ে তার স্বজনরা কোস্টগার্ডে খবর দেয়। পরে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের দমকলবাহীন ও নৌপুলিশ ফাঁড়ির ডুবুড়িরা অংশ নিয়েও মীমকে উদ্ধার করতে পারেনি।
মঙ্গলবার সকালে মীমের লাশ কোস্টগার্ড অফিসের একটি পন্টুনের সাথে ভাসতে দেখে কোস্টগার্ডের সদস্যরা। সেখান থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শিশু মীম শহরে পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে ছাত্রী। তার আরেকটি ছোট ভাই রয়েছে। নদীতে পড়ে যাওয়ার পর থেকে মা শিউলী বেগম একমাত্র কন্যা সন্তানের কথা মনে করে কিছুক্ষণ পর পর জ্ঞান হারিয়ে ফেলে আর চিৎকার করে।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. মাহফুজ বেপারী জানায় আজ বাদ জোহার শিশুটির বিদ্যালয়ের সামনে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হবে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম জানান, মীমের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
