
স্টাফ রিপোটার ঃ
আগামী ১৫ ১৫ ফেব্রুয়ারী থেকে ১৮১৫ ফেব্রুয়ারী পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়ানে ৪দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ শুরু হতে যাচ্ছে । প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে । ১৮ ফেব্রুয়ারী সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন ) ও জাতীয় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব কবির বিন আনোয়ার । ডিজিটাল উদ্ভাবনী মেলাকে সফল করতে চাঁদপুর জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ।
