চাঁদপুর: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শনিবার চাঁদপুরেও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সাভারে দেয়াল ধসে পড়ে অসংখ্য মানুষ আটকে পড়ে, আর সেই মানুষদের উদ্ধারের জন্য অনেক লোক কাজ করে নিঃস্বার্থভাবে। বর্তমান সরকার এই সমসত্দ লোকদেরকেও চোর বলেছে। দেশের মানুষকে যদি চোর বলে তাহলে এ সরকার জাতিকে কী উপহার দেবে। বিশ্বব্যাংক এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চায়। এ সরকারের লোকজন তাদের কাছ থেকে কমিশন চায়। আর এ জন্য বিশ্বব্যাংক এ সরকারকে চোর উপাধি দিয়েছে। তিনি ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান।
শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওঃ এ এইচ এম আহম্মদ উলস্না, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডঃ একে সলিমুল্লাহ সেলিম, সেলিমুচ্ছালাম, শহর জামায়াতের সভাপতি অ্যাডঃ শাহজাহান মিয়া, সদর উপজেলা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলু, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মেদ বাহার, শহর ছাত্র শিবির সেক্রেটারী আরিফ হোসেন প্রমুখ।
এ সময় ১৮ দলীয় জোটের জেলা, শহর, থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ১৮ দলীয় জোটের পৰ থেকে সাভারে ধসে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
