
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর মডেল থানা পুলিশের দায়ের করা বিস্ফোরক ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ৪শ’ জনকে আসামী করা হয়েছে। গত ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর শহরের কালী বাড়ি এলাকায় ১৮ দলীয় জোটের শান্তিপুর্ন মিছিলে পুলিশের গুলিবর্ষণে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই কর্মী নিহত এবং চার পুলিশ আহত হওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানা এ মামলা দায়ের করে। বুধবার মডেল থানার পিএসআই প্রদীপ কুমার মজুমদার ১৩ জন শিবির কর্মীর নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত সাড়ে ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করে। বিষ্ফোরক দ্রব্যআইন ও হত্যার ঘটনায় এ দুটি মামলা দায়ের করা হয়। নাম নির্দিষ্ট আসামীরা হচ্ছে: চাঁদপুর সদর থানা জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম প্রধান (৪০), জেলা ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম মারুফ (৩০), সেক্রেটারী সাখাওয়াত হোসেন (৩০), শহর শিবিরের সেক্রেটারী মোঃ ইসমাঈল, শিবির নেতা খান মোঃ নিয়াজ মোর্শেদ (৩০), সদস্য আরিফুর রহমান (২৮), খাজা মাসুদ (৩৩), আহমদ খান (২৫), মাসুদ খান (২৬), ফরহাদ আলম (২৫), মিঠু (২৫), সাখাওয়াত হোসেন (২২), শহর ছাত্রশিবিরের মোস্তফা কাউছার (৩২) সহ অজ্ঞাত সাড়ে ৩শ’ থেকে ৪শ’ জন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
