২৭ জানুয়ারী ঢাকার বসুন্ধরা সিটিতে ইলিশ মেলার আয়োজন করা হবে
..এডিসি জেনারেল মোঃ মাসুদ হোসেন
স্টাফ রিপোটার ঃ ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এর জেলা কমিটির ৫ম সভা শনিবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন । সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন বলেন, আগামী ২৭ জানুয়ারী ঢাকার বসুন্ধরা সিটিতে ইলিশ মেলার আয়োজন করা হবে । চাঁদপুর চেম্বার অব কমার্স আকিজ গ্রুফের সহযোগিতায় এই আয়োজন করছে । জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে । বিষয়টি জেলা প্রশাসক মোঃ আব্দুল সবুর মন্ডল স্যারের পরামর্শ অনুযায়ী করা হবে । চাঁদপুর জেলাকে ব্র্যান্ডিং জেলা হিসেবে তুলে ধরতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে । এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই । তিনি বলেন,প্রকাশনার কাজও অনেক দূর এগিয়েছে । প্রকাশনা কমিটি কাজ করছে । সহসাই তা প্রকাশের উদ্যোগ নেওয়া হবে । সভায় বক্তব্য রাখেন চাঁদপুর দক্ষিন ইউএনও মোঃ শহীদুল ইসলাম,কচুয়া ইউএনও আশরাফ হোসেন ,চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়,সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম,চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর,চাঁদপুর টিআইবি ও সনাকের সভাপতি কাজী শাহাদাত,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী ,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী,চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাত হোসেন,পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার,চাঁদপুর চেম্বারেরর সহসভাপতি তমাল কুমার ঘোষ,জেলা বিএমএ সাবেক সভাপতি ডাঃ এ কিউ রুহুল আমিন,জেলা রেল শ্রমিকলীগের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান,জেলা কালচারাল অফিসার আবু সালেহ,আকিজ গ্রুফের প্রতিনিধি শেখ সোহেল প্রমুখ । এ ছাড়াও জেলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন ।
